মোহামেডানে আরো এক বিদেশি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

তারকা খ্যাতি আছে এমন ফুটবলার মোহামেডানে নেই। এমনকি বর্তমান জাতীয় দলেরও কোনো খেলোয়াড় নেই মোহামেডান। দুই এক জন পরিচিত মুখ হলেও আর যারা দলে আছেন তারা খুবই অপরিচিত, তরুণ। এদের নিয়ে ফুটবলের নতুন মৌসুমে যাত্রা শুরু করবে মোহামেডান।

মোহামেডান এবার সাইফ স্পোর্টিং ক্লাব হতে ট্রান্সফার ফি দিয়ে জাফর ইকবালকে নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা আবু হাসান প্রিন্স। তিনি বলেন, ‘সাইফ স্পোর্টিংয়ে তিন বছর ছিল জাফর ইকবাল। তাকে খেলার সুযোগ দিতে পারেনি সাইফ। কারণ ঐ পজিশনে আরো তিন জন রয়েছেন। এই অবস্থায় আমি তাকে মোহামেডানে নিয়েছি দেড় লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে। এটাই দেশের ফুটবলে ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় নেওয়ার কোনো প্রথম ঘটনা।’

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো হতে এক জন ফুটবলার এনেছে মোহামেডান। রক্ষণভাগে খেলবেন মনজির কোলিদিয়াতি। বৃস্পতিবার রাতে ঢাকায় এসেছেন। এই ফুটবলার ছাড়াও গত মৌসুমে খেলা মালির স্ট্রাইকার সোলেমান খেলছেন এবারও সঙ্গে দলে থেকে গেছেন এশিয়ান কোটার জাপানি ডিফেন্সিভ মিডফিল্ডার ইউরি নাগাতা।