সব শঙ্কা উড়িয়ে অবশেষে আগামীকাল (১৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন রোহিত শর্মা। ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্ট খেলতে আর কোনো বাধা নেই ভারতীয় ওপেনারের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথমে অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের দল থেকে বাদ পড়েছিলেন রোহিত। তবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির পিতৃতকালীন ছুটিতে কপাল খুলে যায় তার। সিরিজের শেষ দুটি টেস্টে তাকে দলে অন্তর্ভুক্ত করে বিসিসিআই। যদিও রোহিতের ফিটনেস নিয়ে একটা ধোয়াশা ছিলই। গতকাল ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটেনেস টেস্টের ছাড়পত্র পেয়ে সব শঙ্কা উড়িয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন রোহিত। করোনা নেগেটিভ ছাড়পত্র পেলে অনুমতি পাবেন বায়ো-বাবলে ঢোকার।
