দুই নদীর ভাঙনে সেতুসহ ৯ ব্রিজ হুমকিতে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:১৮

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে বংশাই ও লৌহজং নদীর তীব্র ভাঙনে হুমকিতে পড়েছে বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতুসহ ৯টি ব্রিজ। ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বংশাই নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতু, থলপাড়া, লতিফপুর ও হাঁটুভাঙ্গা ব্রিজ হুমকির মুখে। মুর্কি ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, লৌহজং নদীর গুনটিয়া ব্রিজসহ ছয়টি ব্রিজ হুমকির মুখে রয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সওজের টাঙ্গাইলের প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির এবং পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে।