বরিশাল অফিস
জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। খাদিজা বেগম বিনতার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিদা পারভীন শিখা। প্রধান বক্তা ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ জলিল, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত প্রমুখ। সম্মেলন শেষে নগরীতে লাল পতাকা বিক্ষোভ মিছিল বের করা হয়।
