সাভারে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের হোতা গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

সাভারে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয়কারী চক্রের হোতা রিয়াদ হোসেন ওরফে মিঠুকে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় একটি কম্পিউটার দোকান থেকে ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সার্টিফিকেট এবং অন্যান্য সরঞ্জাম জব্দসহ জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের সদস্য মিঠুকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরেই জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।