রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:২১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরবাজারের  এক দোকানমালিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকালে  এ ঘটনা ঘটে। জানা গেছে , বাজারের ব্যবসায়ী মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামের ওপর সাত/আট সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। এক পর্যায়ে তারা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সাইফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।