বরিশাল অফিস
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্মদিন উপলক্ষ্যে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কালীবাড়ী রোডস্থ বাসভবনে আয়োজিত এ দোয়া মোনাজাতে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গৌরনদীতে জন্মদিন পালন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে আলোচানা সভা, কেক কাটা, দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
