চট্টগ্রাম অফিস
ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কক্সবাজারে বিভিন্ন শিবিরে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে রেড ক্রিসেন্ট বিভিন্ন প্রকার মানবিক সহায়তা যেমন—স্বাস্থ্যসেবা, পানি ও পয়োনিষ্কাশন, ফুড ও নন ফুড আইটেমস, ডিআরআর কার্যক্রমের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাসানচরে সম্প্রতি স্থানান্তরিত ৫০০ পরিবারের জন্য হাইজিন কিট, ডিগনিটি কিট, স্লিপিং ম্যাটস, কম্বল ও পানির জেরিকেন ত্রাণ বিতরণ করা হয়।
