চট্টগ্রাম নগরীর খুলশী থানার নিউ ঝাউতলা এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মিশু নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোবাইলে ইউটিউব দেখার কারণে বাবার বকা খেয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরী আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। মিশু ওয়ারলেস এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, মেয়ের বাবা-মা আমাদের জানিয়েছে, রাতে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে মিশুর ঝগড়া হয়। এ কারণে বাবা তাকে বকা দেয়। এ ঘটনার পর সে নিজের রুমে ঢুকে আত্মহত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
