গাজীপুরের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজ উদ্দিন। গতকাল শুক্রবার গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবনির্বাচিত কমিটি ও গাজীপুর জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় রেস্টুরেন্টে জিইউজের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জিইউজের উপদেষ্টা অধ্যাপক এম এ বারী, জিইউজের সহসভাপতি এম এ সালাম শান্ত, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আমিন সিকদার প্রমুখ। এম এম নিয়াজ উদ্দিন গাজীপুরের উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।—প্রেস বিজ্ঞপ্তি
