লিখে দিলাম, লিখে...
১. ডাইনোসারও বিলুপ্ত হয় তেলাপোকাও টিকে...
২. খেলায় পারদর্শী হলে লড়ো অলিম্পিকে
৩. বউকে যদি শেখাতে চাও আগে পেটাও ঝিকে
৪. সোজা আঙুল বাঁকা করো তুলতে হলে ঘি-কে
৫. মনে রেখো পেনাল্টিতে গোল হয় এক কিকে
৬. ওসির কাছে যাচ্ছ কেন পাও যদি আইজি-কে
৭. ভালো কাবাব খেতে হলে মাংস পোড়াও শিকে
৮. এক মনে হয় কক্ষনো নয় বাদুড় ও চামচিকে
লিখে দিলাম, লিখে...
