এসএসসি পরীক্ষার প্রস্তুতি:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬

 

১। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি?

(ক) আন্তর্জাতিকতা    (খ) বিশ্বায়ন                             (গ) সৃজনশীলতা       (ঘ)  যোগাযোগ

২। বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে-

i. অশিক্ষা দূরীকরণ

ii. দারিদ্রতা বিমোচন

iii. মানুষের জীবনের মান উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                  (খ) ii ও iii                (গ) i ও iii                 (ঘ) i, ii  ও iii

৩। ডিজিট-এর মাধ্যমে প্রকাশিত সংকেতকে বলে-

(ক) ডিজিটাল সংকেত               (খ) এনালগ সংকেত  (গ) হাইব্রিড সংকেত  (ঘ) স্মার্ট সংকেত

৪। তথ্য প্রযুক্তিতে বিনোদনের নতুন ক্ষেত্র কোনটি?

(ক) ইন্টারনেট          (খ) মুভি                   (গ) ভিডিও গেম           (ঘ) অনলাইন রেডিও

৫। কত সময় পর পর পাসওর্য়াড পরির্বতন করা উচিত?

(ক) প্রতিদিন                             (খ) নিয়মিত             (গ) সপ্তাহে                                          (ঘ) বছরে

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের জবাব দাও:

মুনতাহা সামাজিক যোগাযোগের সাইটগুলোতে সদা সক্রিয়। সেখানে তার অনেক চেনা-অচেনা বন্ধু রয়েছে। পাঠে সামাজিক যোগাযোগ সাইটসমূহের ক্ষতিকর দিকগুলো শুনে সে খুব অবাক হলো। কিন্তু সে তারপরও কম্পিউটার ও সামাজিক যোগাযোগ ছাড়া থাকতে পারে না।

৬। মুনতাহার যে সমস্যাটি হয়েছে তার নাম কী?

(ক) আইডিএ                 (খ) আইডিবি        (গ) আইএএপি             (ঘ) আইএডি

৭। উক্ত আসক্তি থেকে দূরে থাকতে মুনতাহা-

i. বেশি বই পড়তে পারে

ii. বাবা-মায়ের সাথে বেশী সময় কাটাতে পারে

iii. স্মার্টফোন ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                     (খ) i ও iii             

(গ) ii ও iii                (ঘ) i, ii ও iii

৮। কম্পিউটার ভাইরাস প্রকৃতপক্ষে কী?

(ক) এক ধরনের ডাটা

(খ) অনাকাঙ্খিত ডাটা              

(গ) বিপত্তি সৃষ্টিকারী প্রোগ্রাম

(ঘ) তথ্য অবিন্যস্ত করা

৯। কোথা থেকে দ্বি-স্তর বিশিষ্ট ভেরিফিকেশন চালু করতে হয়?

(ক) অ্যাকাউন্ট সেটিংস                             (খ) কন্ট্রোল প্যানেল   (গ) ডিভাইস সেটিংস      (ঘ) নেট সেটিংস

১০। ডিজিটাল ডিভাইসে সময় অপচয়কারী ব্যবহার হলো-

i. প্রোগ্রামিং শিক্ষা

ii. সামাজিক যোগাযোগ

iii. বিভিন্ন ভিডিও গেম

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                 (খ) ii ও iii                 (গ) i ও iii                (ঘ) i, ii  ও iii

১১। ফ্রিলেন্সিং কাজ করার জন্য নিচের কোনটি অত্যাবশ্যক?

(ক) ধৈর্য                   (খ) মাল্টিমিডিয়া      (গ) মোবাইল            (ঘ) ট্যাব

১২। ভারতের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা ট্যাবলয়েড কম্পিউটারের নাম কী?

(ক) আইফোন            (খ) আকাশ                               (গ) কিন্ডল                                (ঘ) দোয়েল

১৩। ত্রিমাত্রিক ছবিযুক্ত ই-বুককে কী বলা হয়?

(ক) ই-টেক্সটবুক       (খ) লার্নিং এপ্্স     (গ) স্মার্ট ই-বুক         (ঘ) ই-পাবলিকেশন

নিচের উদ্দীপকটি দেখো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের জবাব দাও-

১৪। A চিহ্নিত স্থানের নামগুলোকে কী বলা হয়?

(ক) ট্যাব                  (খ) রিবন                 (গ) মেনু                   (ঘ) অপশন

১৫। B চিহ্নিত স্থানে ব্লিংগিং করা কার্সরটির নাম কি?

(ক) মাউস কার্সর      (খ) ইনসার্সন কার্সর  (গ) পয়েন্টার কার্সর  (ঘ) ওয়ার্ড কার্সর

 

উত্তর:১.ক, ২.খ, ৩.ক, ৪.গ, ৫. খ, ৬.ঘ, ৭.ক, ৮.গ, ৯.ক, ১০.খ, ১১.ক, ১২.খ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.খ