নিলামে বিক্রি হলো সবচেয়ে দামি ভিডিও গেম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২০:০৩

ওয়াও! একটি ভিডিও গেমের কপি বিক্রি হলো ১ লাখ ৫৬ হাজার ডলারে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভিডিও গেমের স্বীকৃতি পেয়েছে নিনটেন্ডোর ‘সুপার মারিও ব্রোস. ৩’। যদিও এর আগের রেকর্ডটিও তাদেরই ছিলো। গত শুক্রবার গেমটির সর্বশেষ সিলড কপি নিলামে তোলা হয়। প্রাথমিক দাম ৬২ হাজার ডলার হলেও পরবর্তীতে ২০ জন বিডার মূল্য বাড়াতে থাকেন। সর্বশেষ ১ লাখ ৫৬ হাজার ডলারে দুর্লভ কপিটি বিক্রি হয়।