সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য দুষ্কৃতকারীদের মাধ্যমে বিকৃত করার প্রেক্ষিতে সংবিধানের ৪ক অনুচ্ছেদ সমুন্নত রাখা এবং ‘জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরে প্রতিবাদ সভা করেছেন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে শনিবার রংপুর টাউন হলে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খন্দকার আব্দুল ওয়াহেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আহাদ আলী, উপ-পরিচালক ডা. জাকির হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মধুসুদন রায়, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন ও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজুসহ রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/এএএম
