সরিষা ফুলে ভরে উঠেছে খেত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০০

সৈয়দপুরে খেত জুড়ে সরিষা ফুলে ভরে উঠেছে। শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুল দুলে উঠছে। গত বছরের চেয়ে এবার ভালো ফলন পাবেন বলে কৃষক আশাবাদী। উপজেলার কামার পুকুর ইউনিয়নের আমিনুর হমান, বাঙ্গালী ইউনিয়নের রেজাউল করিম জানান, রবিশস্যের মধ্যে সরিষার আবাদ অপেক্ষাকৃত সহজ। এক বিঘা জমিতে প্রায় সাত থেকে আট মণ সরিষা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন প্রত্যাশিত হওয়ার আশা করছেন চাষিরা। কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, সরিষা আবাদে ঝুঁকে পড়েছেন কৃষক।