বেড়ায় গরম কাপড়ের দোকানে ক্রেতার ভিড়

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০০

বেড়ায় শীতের তীব্রতা বেড়েছে। তাই ক্রেতাদের ভিড় বাড়ছে নতুন বা পুরাতন সব ধরনের গরম কাপড়ের দোকানে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেন। সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন চতুর বাজারে প্রায় অর্ধশতাধিক দোকানে শীতের শুরু থেকেই গরম কাপড় আনা হয়েছে। সিএন্ডবি চতুর বাজার ছাড়াও বেড়া বাজার, নাকালিয়া বাজার, কাশিনাথপুর বাজারে এমন চিত্র দেখা গেছে। চতুর বাজারের দোকানি মোরশেদ আলী বলেন, গরম কাপড়ের বিক্রি বেড়েছে। ক্রেতা আবুল হোসেন বলেন, প্রচণ্ড শীত পড়েছে। তাই পরিবারের সবার জন্য গরম কাপড় কিনতে এসেছি।