উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০২

উল্লাপাড়ায় শনিবার বেতবাড়ী আঞ্চলিক সড়কে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার জুড়ে মাটি ফেলতে শুরু করেছেন স্থানীয়রা। গত বন্যায় এই রাস্তার নিচু অংশে গ্রামবাসী সাঁকো তৈরি করে চলাচল করেছেন। বেতবাড়ী গ্রামের আব্দুল মান্নান মাস্টার, এনামুল হক দুলালসহ অনেকে জানান, তারা গত বৃহস্পতিবার রাতে গ্রামে একটি জরুরি সভা করে উক্ত রাস্তার এক কিলোমিটার অংশ নিজেরা সংস্কার করার সিদ্ধান্ত নেন। পঞ্চকোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এই মহত্ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটা ভালো উদ্যোগ। রাস্তাটি দ্রুত পাকা করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।