ঝিনাইদহ জেলার শৈলকুপা শহরের ফুটপাতগুলো দখল করে নিয়েছে দোকানদাররা। দেখা গেছে, শৈলকুপা শহরে ব্রিজ রোডের দুই পাশে গড়ে উঠেছে মার্কেট। সম্প্রতি উচ্ছেদ অভিযানে ব্রিজ রোড ও নতুন বাজারের দোকানপাট ভেঙে দেওয়া হয়। পরে শর্তসাপেক্ষে ঘর তৈরির অনুমতি দেওয়া হয়। শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুন্নবী কালু বলেন, বিষয়টি তার নজরে এসেছে। ফুটপাত দখলমুক্ত করা হবে। শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আলম বলেন, শহরের যানজট নিরসনের জন্য প্রশাসনের সহায়তায় ফুটপাতগুলো পরিষ্কার করা হবে।
