শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০৩

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৫৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে ঐ দিনই জমজমাট প্রচারণায় নেমে পড়েছেন তারা। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান।

জানা যায়, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদউজ্জামান মাসুক (নৌকা), বিএনপি মনোনীত পৌর বিএনপি আহ্বায়ক এফ এম আহমেদ অলি (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ছালেক মিয়া (নারিকেল গাছ), উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার (চামচ), আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু (জগ) ও ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন।