টেকনাফে ধাওয়া করে ১ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি। শনিবার রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে নতুনপাড়া শামসুদ্দিনের মত্স্য ঘেরের পাশে একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। কিছুক্ষণ পর ছয়/সাত জনের একটি দল মাঠ দিয়ে পশ্চিম দিকে আসতে দেখে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার কারণে প্রজেক্টের পাশ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের পোঁটলা উদ্ধার করে। পরে গণনা করে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা জব্দ করে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, জব্দকৃত ইয়াবার চালান ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
