আগৈলঝাড়ায় মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০৪

আগৈলঝাড়ায় একাধিক মাদক মামলার আসামি সুমন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, একাধিক মাদক মামলার আসামি সুমন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।