চুয়াডাঙ্গা ও বানিয়াচংয়ে দুই জনের লাশ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০৪

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঐ কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সুতাং নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাগাপাশা ইউনিয়নের জইট্টার হাওরে সুতাং নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।