ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক ১

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০৫

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের কুট্টাপাড়া এলাকায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মাদক পাচার কাজে ব্যবহূত একটি পিকআপ ট্রাকও জব্দ করে। শনিবার সকালে তওফিক মিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে পাঁচটি পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজাভর্তি প্যাকেট উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।