নাটোর চিনিকলে ২০২০-২১ মৌসুমে আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার বিকালে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চুন্নু। এর আগে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর চিনিকলের জিএম (কৃষি) মো. রুস্তম আলী, সিবিএ সভাপতি ফিরোজ আলী প্রমুখ।
