নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:০৭

নিয়োগ বিজ্ঞপ্তি : সরকারী নিয়োগ বিধিমোতাবেক আগোলঝাড়া দাখিল মাদ্রাসা, ডাক ও উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরার জন্য বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে সহকারী গ্রন্থাগারিক পদে ১ জন লোক নিয়োগ করা হবে (বয়স অনূর্ধ্ব ৩৫ বছর)। আগামী ২৭/১২/২০২০ তারিখের মধ্যে ১,০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার, ২ কপি রঙ্গীন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন কার্ড, সনদপত্রের সত্যায়িত কপি ও ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদের মূলকপিসহ সুপার বরাবর আবেদন করতে হবে। সুপার।               সিকে-১৬৭৭