জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা শেষে ভোট গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরমান আহমেদ খান। জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
