গম রপ্তানিতে শীর্ষে রাশিয়া

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:৩৭

 

আবহাওয়া ও জলবায়ুগত কারণে রাশিয়ায় উত্পাদিত গমের মান খুব ভালো। তাছাড়া সম্প্রতি দেশটিতে গম উত্পাদনও বেড়েছে। এ অবস্থায় অন্য দেশগুলোকে ছাড়িয়ে রাশিয়া গম রপ্তানিতে শীর্ষপর্যায়ে উঠে এসেছে। এর মধ্যেও চলতি মৌসুমে রাশিয়ার গম উত্পাদন প্রায় সাড়ে সাত শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে গম রপ্তানিতে রাশিয়ার অবস্থান আরো পাকাপোক্ত হতে যাচ্ছে। তাছাড়া এবার দেশটি বিশ্বের একমাত্র দেশ হিসেবে ৩ কোটি টনের বেশি গম রপ্তানির পরিকল্পনা করছে। ফলে গমের আন্তর্জাতিক বাজারে রাশিয়াই এর মূল্যকে প্রভাবিত করতে যাচ্ছে।