বিশ্বে রেস্টুরেন্ট খাতের বেশির ভাগ মানুষই এবার করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এক ধাপ এগিয়ে স্ট্রিট ফুড বিক্রেতাদের অবস্থাও একই। এই মহামারির সময় রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে পড়েছে। ফলে পাঁচক, পরিবেশনকারী থেকে শুরু করে সবাই এখন বেকার। উন্নত দেশগুলোতে লকডাউন খুলে দেওয়া হলেও রেস্টুরেন্টগুলোতে ভিড় সেরকম বাড়েনি। ফলে অন্য খাতগুলো কিছুটা উপার্জন করে সারা বছর টিকে থাকার রসদ নিতে পারলেও রেস্টুরেন্ট খাত সেটি নিতে পারেনি।
