ধনী দেশগুলোর মজুতের কারণে ভ্যাকসিন-বঞ্চিত দরিদ্ররা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:৩৭

 

ফাইজারের তৈরি ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে ব্রিটেন। এতে বিশ্বের সব মানুষই ভ্যাকসিন পাওয়ার স্বপ্ন দেখলেও ধনী দেশগুলো ভ্যাকসিন মজুত করার কারণে দরিদ্র দেশগুলো বঞ্চিত হতে পারে। পিলস ভ্যাকসিন অ্যালায়েন্স আশঙ্কা করছে, প্রায় ৭০টি নিম্ন আয়ের দেশ তাদের মাত্র ১০ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দিতে সক্ষম হবে। কারণ ধনী দেশগুলো বিশ্বের জনসংখ্যার মাত্র ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করলেও এখন পর্যন্ত আশা জাগানো ভ্যাকসিনগুলোর ৫৩ শতাংশই তারা কিনে নিয়েছে। এজন্য দাবি উঠেছে, কোনো দেশ তাদের জনগণের চেয়ে বেশি পরিমাণে যেন ভ্যাকসিন মজুত করতে না পারে।