গতকাল শনিবার বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বক্তব্য রাখেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শেখ ফজলে ফাহিম, সভাপতি, এফবিসিসিআই, আব্দুল মাতলুব আহমেদ, সভাপতি, আইবিসিসিআই, মাহেশ সারদা, সভাপতি, আইসিএএল, ইন্ডিয়া প্রমুখ
০০০
দ্য একিম ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা সভায় সভাপতিত্ব করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, মনোনীত পরিচালক মো. আবুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন
০০০
ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ১২ বছরের ওয়ারেন্টির ঘোষণা দিল ওয়ালটন। মডেলভেদে থাকছে সর্বনিম্ন পাঁচ বছরের ওয়ারেন্টি। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ূন কবীর, মো. রায়হান ও ড. সাখাওয়াত হোসেন, হোম অ্যাপ্লায়েন্সের সিইও প্রকৌশলী আল ইমরান প্রমুখ
০০০
উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম সম্প্রতি নেত্রকোনা জেলার কলমাকান্দা বাজারে ব্যাংকের ‘কলমাকান্দা উপশাখা’ উদ্বোধন করেন। নির্বাহী মহাব্যবস্থাপক মো. কুদরত-ই-হায়াত খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
