গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এরমধ্যে দর কমার শীর্ষ দশে বা টপটেন লুজারে ছিল বিমা খাতের শেয়ার। এই শীর্ষ দশে স্থান করে নিয়েছে বিমা খাতের পাঁচটি বা ৫০ শতাংশ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর সবচেয়ে বেশি কমেছে। এ কোম্পানিটির গত সপ্তাহে ১৩ দশমিক ১৪ শতাংশ দর কমেছে। লুজারের টপটেন এ উঠে আসা বিমা খাতের কোম্পানিগুলোর মধ্যে-ইস্টার্ন ইনসিওরেন্সের ৮ দশমিক ১৩ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৭ দশমিক ২৯ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৮ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ৬ দশমিক ৩৪ শতাংশ ও সেন্ট্রাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৯৩ শতাংশ দর কমেছে।
