সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের ভরণপোষণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:০৪

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ পদক্ষেপগুলো কার্যকর না হওয়ায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে চলেছে। হতাহত হওয়াদের পরিবারে নেমে আসে করুণ পরিণতি, মানবেতর জীনযাপন করতে হয় তাদের। তাই সরকারের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সেইসঙ্গে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তির পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়াও একান্ত প্রয়োজন। পরিশেষে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার সচেতনতা কাম্য।

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ

বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬