আড়িখোলায় আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়া হোক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:০৬

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামে ব্রিটিশ আমলে স্থাপিত আড়িখোলা রেলস্টেশন। সাম্প্রতিক সময়ে ফুটওভারব্রিজসহ দীর্ঘ প্লাটফর্ম তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছানো সময়ের দাবি। ভৌগোলিক, অর্থনৈতিক ও জনগণের চাহিদা বিবেচনা করে কালীগঞ্জবাসীর প্রাপ্তি হতাশাজনক। সবরকম উপযোগিতা থাকা সত্ত্বেও আন্তঃনগর ট্রেন দূরের কথা—প্রায় কোনো মেইল ট্রেনেরও বিরতি নেই। এ অবস্থায়, আড়িখোলা স্টেশনে দু-একটি আন্তঃনগর ট্রেনের বিরতি প্রয়োজন। যাত্রীর অভাব হবে না। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মু. শাহাবুল্লাহ সরকার

গ্রাম: তুমলিয়া, কালীগঞ্জ, গাজীপুর