ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ফার্মগেট ইন্দিরা রোড টিঅ্যান্ডটি মাঠে ম্যানেজম্যান্ট এলায়েন্স আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ম্যানেজম্যান্ট এলায়েন্স অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ালটন মোবাইল, আকাশ ডিটিএইচ, ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ম্যানেজম্যান্ট এলায়েন্স অংশ নেয় দুই দিনের টুর্নামেন্টে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন বেক্সিমকোর রুহুল আমিন, আবুল খায়ের চৌধুরী, ওয়ালটনের আসিফুর রহমান খান, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবাব করিম এবং সিটি ব্যাংকের বরকত উল্লাহ বদর উদ্দিন প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
