টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:১৯

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী গতকাল শনিবার পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ভাসানীর কবরস্থানে পুুষ্পস্তবক অর্পণ ও কবরস্থান জিয়ারত করেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দরবার হলে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনাসভা ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।