মনিরুজ্জামান সিকদার বুলবুল
ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার বুলবুল (৫৯) গতকাল শনিবার উপজেলার ভবানিপুরের নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, সরকারি ইন্দুরকানী কলেজের তত্ত্বাবধায়ক ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন, সদস্যসচিব মো. শাহিন হাওলাদার প্রমুখ। আজ রবিবার সকাল ১০টায় ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
