কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার-২০২০ পেয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি তথ্য সার্ভিস (এআইএস)। গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলে তিন দিনব্যাপী তথ্য-প্রযুক্তিভিত্তিক উত্সব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি প্রমুখ।
