কৃষি আইনে কৃষকরাই লাভবান হবেন :মোদি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

ভারতে কৃষি আইনের পক্ষে আবারও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই আইনের মাধ্যমে কৃষকরাই লাভবান হবেন। এর মাধ্যমে কৃষিতে বেসরকারি বিনিয়োগ বাড়বে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই গতকাল এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। খবর আনন্দবাজার পত্রিকার

গতকাল শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী মোদি আরো একবার আইনের সুফল তুলে ধরার চেষ্টা করেন। নতুন কৃষি আইনের ফলে কৃষি ও তার সহযোগী বাণিজ্য ক্ষেত্রগুলোর মধ্যে দূরত্ব দূর হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো বাণিজ্য ক্ষেত্রেগুলোর মধ্যে যদি অপ্রয়োজনীয় বাধা তৈরি হয়, তাহলে সেটি কোনোদিনই নিজের মতো করে গড়ে উঠতে পারে না।

প্রধানমন্ত্রী মোদি বলেন, কৃষি পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, ফসল সঞ্চয়, ইত্যাদি ভিন্ন ভিন্ন কৃষি নির্ভর বাণিজ্যক্ষেত্রগুলোর মধ্যে অদৃশ্য দেওয়াল আছে। নতুন আইনের      ফলে সেই দেওয়াল সরে গেছে। তাই নতুন কষি আইন কৃষকদের কাছে নতুন দিক উন্মোচন করবে। পৌঁছে দেবে নতুন প্রযুক্তি ও বাজার। দেশের কৃষকরাই এর থেকে সবচেয়ে লাভবান হবেন।