সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও মানসিক বিকাশের জন্য শিশুর জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। মেধাসম্পন্ন জাতি গড়ার লক্ষ্যে সরকার শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করেছে। গর্ভাবস্থা থেকেই মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছে।
গতকাল শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে ‘বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’ (বেন) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ইসিডি সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসিডি নেটওয়ার্কের সভাপতি ড. মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তমো হোজোমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দা সাজিয়া জামান।
