ক্যাপশন নিউজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০০:৩৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ বনানীতে ১৫ আগস্টে শহীদদের কবর ও জাতির জনকের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘দক্ষিণবঙ্গ ডিপে­ামা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিশন’ এর নবনিবার্চিত সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান শেখসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে গতকাল শুক্রবার সকালে নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন