জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ বনানীতে ১৫ আগস্টে শহীদদের কবর ও জাতির জনকের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘দক্ষিণবঙ্গ ডিপোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিশন’ এর নবনিবার্চিত সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান শেখসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে গতকাল শুক্রবার সকালে নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন
