জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার দাবি জাতিসংঘ মহাসচিবের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০০:২৯

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জরুরি জলবায়ু অবস্থা ঘোষণা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক দুর্যোগ এবং উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষায় দেশগুলোর সরকারকে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। প্যারিস চুক্তির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্লাইমেট অ্যামবিশন’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানান। একদিনের এই সম্মেলনে অন্তত ৭০ বিশ্ব নেতার বক্তব্য দেওয়ার কথা। পাঁচ বছর আগে প্যারিসে বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন এই চুক্তিতে আবার ফিরে আসার ঘোষণা দিয়েছেন। -আলজাজিরা