জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেন।
মানববন্ধনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নোয়াখালী পৌরসভা, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও বিদ্যুৎ বিভাগসহ জেলার সব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ছালেহ উদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের -১ এর বিচারক জেলা জজ মো. জয়নাল আবেদীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরী, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান প্রমুখ।
ইত্তেফাক/কেকে
