আজ ২৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৫। শুভ বার :বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন :পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সবার প্রতি সদাচরণ করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
