‘ঝর্ণার গান’ কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১ দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
উত্তর: ঝিঁঝির।
২. ‘একলা গাই একলা ধাই
দিবস রাত, সাঁজ সকাল।’ এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
উত্তর:ছুটে বেড়ানো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
নারিন্দার বৃক্ষপ্রেমী বলরামদা গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহে একটা উদ্যান যা বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তাঁর এ উদ্যোগ। অনেকেই সেখানে ভেষজ ঔষধের উপকরণ খুঁজেছেন।
৩. উদ্দীপকের বলরাম দার সাথে “ঝর্ণার গান’ কবিতায় সাদৃশ্য রয়েছে-
i. চাতকে
ii. ঝর্ণার
iii বন—ঝাউয়ের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) ii
৪. এরূপ সাদৃশ্যের কারণ কী?
উত্তর:সৌন্দর্য সৃষ্টি।
৫. ছন্দ নির্মাণে অসাধারণ নৈপুণ্যের জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলে অভিহিত করা হয়েছে?
উত্তর:ছন্দের রাজা।
৬. ‘বিভোল মোর সকল প্রাণ’- এখানে ‘বিভোল’ কোন অর্থে ব্যবহূত হয়েছে?
উত্তর:অচেতন।
৭. ‘চপল পায় কেবল ধাই’ এর পরের লাইন কোনটি?
উত্তর:কেবল গাই পরীর গান।
৮. কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:১৮৮২ সালে।
৯. ‘চকোর’ শব্দের অর্থ কী?
উত্তর: পাখি বিশেষ।
১০. ‘কুজন’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: নির্জন।
