আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘জয়যাত্রা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, আবুল হায়াত, হুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, চাঁদনী, ইন্তেখাব দিনার, রুমানা খান, শাহেদ শরীফ খান, শামস সুমন, মাহফুজ আহমেদ, ফারহানা রহমান স্বপ্না, শুভ্রা, আহসান হাবিব নাসিম, নাজমান আনোয়ার, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, সীমা দাশ গুপ্তা, ইকবাল বাবু, মোশাররফ হোসেন, শিরিন আলম, আহসানুল হক মিনু, হাবিবুর রহমান হাবিব, শিশুশিল্পী রাইয়ান ঋত প্রমুখ।
এছাড়া সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে গান দিয়ে শুরু, সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ তৃতীয় মাত্রা এবং দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে তারকাকথনের বিশেষ পর্ব।
