ভূঞাপুরে যমুনা নদী খননের নামে ফসলি জমি কাটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চরাঞ্চলের মানুষ। শনিবার বিকালে উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় ‘বাংলাদেশ কৃষক সমিতি’ ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল কাদের প্রমুখ। গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, আমার এলাকার রেকর্ডকৃত জমি কোনো অবস্থাতেই খনন করে নদী বানাতে দেব না।
