গত দুই দিনের হিমেল হাওয়া ও কুয়াশায় চিলমারীতে শীত জেঁকে বসেছে। লোকজন জরুরি কাজ ছাড়া ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না। রবিবার অফিস-আদালত খুললেও লোকজনের উপস্থিতি ছিল একেবারে কম। দুপুরে এক ঝলক সূর্যের দেখা মেললেও তাপমাত্রার তেমন তারতম্য লক্ষ্য করা যায়নি। রাজারভিটা পাউবো বাঁধে আশ্রিত আব্দুল মান্নান (৭৫) জানান, শীতবস্ত্রের অভাবে গত দুই দিন ধরে ঠান্ডায় খুব কষ্টে আছি।
