মির্জাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সেমিনার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা মো. জুবায়ের হোসেন এবং মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, দিবসটি উপলক্ষ্যে ‘আমার তুলিতে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী) এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত উপস্থিত বক্তৃতা (৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থী) অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
