‘জারত মরি যাইছি বাহে। ঠান্ডা হিয়াল আর সহ্য করা যায় না’ এমন কথা বলছিলেন গরম কাপড় কিনতে আসা ৮০ বছরের ছপুরন নেছা। সৈয়দপুরে তীব্র শীত, ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত থেকে বাঁচতে সাধারণ মানুষ ছুটছেন গরম কাপড়ের দোকানে। জমে উঠেছের ফুটপাতের দোকানগুলো। এদিকে শীতের কাপড়ের অভাবে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, সরকারি বরাদ্দকৃত শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আরো বরাদ্দ চাওয়া হয়েছে।
